HEADER ADDS

ভারতী পত্রিকা ও তার গুরুত্ব

ভারতী পত্রিকা ও তার গুরুত্ব - 

* দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দের) শ্রাবণ মাসে ঠাকুরবাড়ি থেকে ভারতী পত্রিকা প্রকাশিত হয় ।

* এটি ছিল মাসিক পত্রিকা ।

* জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকটি প্রকাশের জন্য প্রস্তাব দিয়েছিলেন ।

* রবীন্দ্রনাথ ঠাকুর 'জীবনস্মৃতি' গ্রন্থে লিখেছেন --" জ্যোতিরিন্দ্রনাথ সম্পাদক না হলেও প্রকৃতপক্ষে ভারতী জ্যোতিবাবুরই মানস কন্যা” ।

এই পত্রিকার সম্পাদকগণঃ

1.       ১২৮৪ - ১২৯০  দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।

2.       ১২৯১-১৩০১ - স্বর্ণকুমারী দেবী ।

3.       ১৩০২ - ১৩০৪ - হিরন্ময়ী দেবী ও সরলা দেবী।

4.       ১৩০৫ - রবীন্দ্রনাথ ঠাকুর ।

5.       ১৩০৬ – ১৩১৪ সরলা দেবী ।

6.       ১৩১৫ – ১৩২১ স্বর্ণকুমারী দেবী।

7.       ১৩২২২ - ১৩৩০ - মণিলাল গঙ্গোপাধ্যায় ও সৌরিমোহন মুখোপাধ্যায়।

8.       ১৩৩১ – ১৩৩৩ -  সরলা দেবী।

 

পত্রিকার গুরুত্ব :

v 'ভারতী' পত্রিকা প্রকাশিত হওয়ার ফলে রবীন্দ্রপ্রতিভা সাহিত্যের সমস্ত শাখায় অনায়াস বিচরণের যোগ্য পরিবেশ খুঁজে পেয়েছিল। এই পত্রিকায় মেঘনাদবধ কাব্য' - এর সমালোচনা প্রকাশিত হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো শ্রেষ্ঠ গদ্য শিল্পীর আত্মপ্রকাশও এই পত্রিকার মধ্য দিয়ে।